শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
দেশজুড়ে
কেশবপুরে মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে কেশবপুর প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ জাহিদ হাসান বলেন, তার ভাই ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ দেশের জন্য জীবন উৎসর্গ করে শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগকে স্মরনীয় করে রাখতে এবং এলাকায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে আমার পিতা সাবেক এমপি মরহুম মাওলানা সাখাওয়াত হোসেন নিজের জমি ও শ্রম দিয়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন। এ কলেজটি আমাদের আবেগ, দায়বদ্ধতা ও এলাকার মানুষের প্রতি অঙ্গীকার। প্রতিষ্ঠানের প্রয়োজনে ও সংশ্লিষ্ট সকলের অনুরোধে আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়েই কলেজের নতুন ভবন নির্মানসহ অবকাঠামো উন্নয়নসহ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি।  

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এ কলেজের নিয়ন্ত্রণ দখলের চেষ্টা করছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদসহ কলেজটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শিক্ষার পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল খালেক, বিএনপির নেতা বাবলুর রহমান, মুশফিকুর রহমান ও শুভ্র।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   মাসুদ মেমোরিয়াল কলেজ   ষড়যন্ত্র   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close