শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
দেশজুড়ে
বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস জলাশয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনা অবমুক্ত করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ‘মৎস্যচাষীদের প্রণোদনা দেওয়া হবে এবং উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে। কৃষিমন্ত্রীর সহযোগিতা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মৎস্য ও কৃষিখাতের উন্নয়ন করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আমার প্রতিনিধিত্ব করেন। তাই সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে দুই উপজেলার উন্নয়ন করা হবে।’

জসিম উদ্দিন আরও বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় ২৫ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বুড়িচংয়েও ২৫ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করা হবে। চলতি বছর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূইয়া, ফিড ব্যবসায়ী মো. হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় সরকারি খাস জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যচাষীদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   কার্পজাতীয়   মাছের পোনা   অবমুক্ত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close