শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
মাদারগঞ্জে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মোতাহার হোসেন (৫৫) নামে হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোতাহার এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে হার্ডওয়্যারের ব্যবসায় করতেন।

জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে মোতাহার নিজ ধানখেতে কীটনাশক দিতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, “সাপের কামড়ের পর মোতাহারকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কামরুন্নাহার জানান, ‘আজ বিকালে সাপে কাটা একটা রোগী আসে। তার শারীরিক অবস্থা দেখে বুঝা যাচ্ছিল যে তাকে বিষধর সাপে কেটেছে। পরে দ্রুত তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়।’

মোতাহারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জে সাপের কামড়   হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close