শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
শার্শায় বাসের ধাক্কায় গর্ভবতী নারী নিহত
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৩০) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতে যশোর-বেনাপোল মহাসড়কে একটি দ্রুতগতির পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সোনিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত সোনিয়া শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, দুর্ঘটনার সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের দাবি, দুর্ঘটনায় তার গর্ভের অনাগত শিশুটিও মারা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পরিবহন ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দুর্ঘটনার কারণ এবং দায়ী পরিবহন শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  যশোর   সড়ক দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close