শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      
দেশজুড়ে
রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে উন্নয়ন পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ০৬.০৯.২০২৬ ১০:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

তিনি বলেন, “খেলায় হার-জিত থাকবেই। তবে শেষ পর্যন্ত জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের। নতুন প্রজন্মকে মাঠমুখী করে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য।”

রাজশাহীর ঐতিহ্যবাহী বড় স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, “ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

রাজশাহী মহানগরীর ১৬টি ছোট-বড় মাঠ বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এসব মাঠ দ্রুত সংস্কার করে খেলার উপযোগী ও সবুজ মাঠ হিসেবে গড়ে তোলা হবে।”

ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহীর স্কুল-কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপসহ আরও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান তিনি।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে দুর্গাপুর উপজেলা দলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুর্গাপুর দলের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুরের বাদল এবং সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন একই দলের আবু রায়হান।



আরও সংবাদ   বিষয়:  ভূমিমন্ত্রী   রাজশাহী   ক্রীড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close