শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
আন্তর্জাতিক
‘আমি কাতারে হামলা চালিয়েছি’, প্রকাশ্যে দম্ভ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতারে হামলা চালানোর বিষয়ে দম্ভ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ‘আমি কাতারে হামলা চালিয়েছি, যুদ্ধের সময় আমি সেখানে বোমা হামলাও করেছি এবং তাদের ওপর আক্রমণ চালিয়েছি, আর তারাও আমার ওপর আক্রমণ করেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তার দাবি, গাজা যুদ্ধের সময় কাতার ইসরায়েলের নীতিতে কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি কাতারে হামলা চালিয়েছি, যুদ্ধের সময় আমি সেখানে বোমা হামলাও করেছি এবং তাদের ওপর আক্রমণ চালিয়েছি, আর তারাও আমার ওপর আক্রমণ করেছে।’

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রায় এক বছর পর এ মন্তব্য করলেন তিনি। ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন।

হামলার সময় হামাসের নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। কাতার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছিল।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে হামলার জন্য ক্ষমা চান নেতানিয়াহু।

সাক্ষাৎকারে গাজায় কাতারের পাঠানো কোটি কোটি ডলারের অর্থ নিয়েও কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার দাবি, এসব অর্থ গাজার মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে পাঠানো হয়েছিল এবং মোসাদ ও শিন বেতের সুপারিশের ভিত্তিতেই অর্থ স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ, কাতারের এই অর্থ হামাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রস্তুতিতে সহায়তা করেছিল।

কাতার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের দেওয়া সহায়তা গাজার মানুষের কাছেই পৌঁছেছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নজরদারির আওতায় পরিচালিত হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কাতার   হামলা   দম্ভ   নেতানিয়াহু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close