শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাপার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও লালতীর সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম। স্বাগত বক্তব্য দেন বাপার সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান।

প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এজিএমে বাপার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে বক্তব্য দেন বাপার সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং সিজি ফুডস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সম্মানিত সদস্য তাবিথ এম আওয়ালসহ অন্যরা।

বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। অডিট প্রতিবেদনসহ আর্থিক বিষয়াদি উপস্থাপন করেন বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।

সভায় উপস্থিত বাপার কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য দেন। বাপার কার্যনির্বাহী সদস্য কোহিনুর কামাল মোবাইল কোর্ট পরিচালনায় নীতিগতভাবে একমত পোষণ করেন। তবে প্রচলিত মোবাইল কোর্ট যেন হয়রানিমূলক, ভীতিকর ও অপমানজনক না হয় এবং কোনো ব্র্যান্ডের সুদীর্ঘ দিনের সুখ্যাতি বিনষ্টের জন্য হুমকিমূলক না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাপা   সাধারণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close