শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
বিনোদন
সিডনিতে তাসকিন-শাবনূর, এক ফ্রেমে দুই তারকা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ১:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেট আর চলচ্চিত্র—দুই অঙ্গনের দুই জনপ্রিয় তারকা তাসকিন আহমেদ ও শাবনূরকে দেখা গেল একই ফ্রেমে। বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। সেখানেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটিয়েছেন তিনি।

সম্প্রতি তাসকিন আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘শাবনূর আপুর সাথে একটি সুন্দর সন্ধ্যা কাটালাম।’ একই সঙ্গে বারবিকিউ আয়োজনের জন্য কৃতজ্ঞতাও জানান এই ক্রিকেটার।

প্রিয় দুই তারকাকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাদের ভক্তরা। জেসমিন ইসলাম বৃষ্টি মন্তব্য করেন, ‘দুজনকে একসঙ্গে দেখে সত্যিই অবাক! একজন ফিল্মের সুপারস্টার, আর অন্যজন ক্রিকেটের ভীষণ প্রিয় একজন। এক ফ্রেমে দুজন প্রিয় মানুষকে দেখে সত্যিই দারুণ লাগছে!’

হাফিজুর রহমান অমি লিখেছেন, ‘দুই প্রজন্মের দুই স্পিড কিং অ্যান্ড সুপার কুইন।’

এদিকে শাবনূরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর আরও লেখেন, ‘তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল। তুমি আমাদের দেশের গর্ব এবং এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি। সিডনিতেই তাসকিনের সঙ্গে তার এই সাক্ষাৎ ও আড্ডা। দুই অঙ্গনের দুই প্রিয় তারকার এই ছবি ইতোমধ্যে ভক্তদের মধ্যেও তৈরি করেছে বেশ আগ্রহ।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট-চলচ্চিত্র   তাসকিন-শাবনূর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close