শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে নাটকীয় ড্র, জয়বঞ্চিত মায়ামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আনুষ্ঠানিক ঘোষণার পর প্রথমবারের মতো ক্লাব ফুটবলে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাঠে ফিরেই নিজের চিরচেনা জাদুকরী স্পর্শ দেখিয়েছেন তিনি। তার নিখুঁত কর্নার থেকে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। তবে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় পায়নি ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এমএলএসের চ্যাম্পিয়নরা।

প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের প্রায় ৯০ মিনিট পর ম্যাচটি শুরু হয়। খেলা শুরু হওয়ার পর অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইন্টার মায়ামি।

ম্যাচের ৩২তম মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো।

তবে তিন মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। ৩৫তম মিনিটে সাবেক নিউক্যাসল ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনের মাটিঘেঁষা শটে গোলটি আসে।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও মেসির তৈরি করা আক্রমণ থেকে গোল পায় ইন্টার মায়ামি। মাপা ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখার চেষ্টা করে মায়ামি। তবে ম্যাচের শেষদিকে নাটকীয়তা আরও বাড়ে।

ম্যাচের ৭১তম মিনিটে পেনাল্টি পায় আটলান্টা ইউনাইটেড। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মিগুয়েল আলমিরন।

এরপর ম্যাচের শেষ মুহূর্তে আবারও পেনাল্টি পায় আটলান্টা। এবার আর ভুল করেননি সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান তিনি।

শেষ পর্যন্ত মেসির জাদুকরী পারফরম্যান্স ও দুইবার এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। আটলান্টার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এমএলএস চ্যাম্পিয়নদের।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   প্রত্যাবর্তন   নাটকীয় ড্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close