শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কারখানা চেয়ারম্যানের গাড়ি থেকে চুরি হওয়া শ্রমিকদের বেতনের ৯৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানাটির ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২।

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের ল্যাভেন্ডার ফ্যাশন কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন কারখানাটির চীনা চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের জন্য রাখা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে তিনি মালিককে অনুশোচনা প্রকাশ করে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে। শিল্প-সংক্রান্ত ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝিনাইদহ সদর এলাকা থেকে মূল অভিযুক্ত ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে মো. জাহিদ হাসান (৩০)কে আটক করা হয়। তার বাসা থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তার সহযোগী ঝিনাইদহ সদর থানার কাঞ্চননগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১)কে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আক্তারুজ্জামানের স্ত্রী রংপুরের তারাগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মো. সামসুল হকের মেয়ে মোছা. নাসিমা আক্তার (২৪)কে টঙ্গীর একটি বাসা থেকে আটক করা হয়। তার কাছ থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া নেওয়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল ফোন কেনাসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানের সময় চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখা এবং শিল্প-সংক্রান্ত অপরাধ দমনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সর্বদা তৎপর। দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পাশাপাশি ঝিনাইদহ জেলা পুলিশের ডিবি টিম সহযোগিতা করে। আটক ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা টাকা ও মালামালসহ তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিকদের বেতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close