শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
রাজধানী
ঢাকা মেডিকেলে দুই কারাবন্দির মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাগার থেকে চিকিৎসার জন্য নিয়ে আসা দুই বন্দির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় দু’জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাজতি আবুল বাশার (২৮) অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৭টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশার চাঁদপুরের কচুয়া থানার কুঠিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকেন্দার আলী। তার হাজতি নম্বর ৩৫৮/২৬। 

অন্যদিকে সকাল ৮টার দিকে কয়েদি আব্দুল কাইয়ুম (৬২) অসুস্থ হয়ে পড়লে তাকেও চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর ৪৪১৮/এ। তিনি মৃত দুদু মিয়ার ছেলে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা মেডিকেল   কারাবন্দির   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close