শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
লোহাগাড়ায় শিক্ষকের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শিক্ষক নজরুল ইসলামের ওপর কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া কাঁচাবাজারসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভুঁইয়া। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। অথচ শিক্ষকদের ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিভাবকরাও শঙ্কার মধ্যে রয়েছেন।”

কর্মসূচি থেকে বক্তারা শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে লোহাগাড়া থেকে কিশোর গ্যাং নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   কিশোর গ্যাং   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close