শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
নারী এশিয়া কাপ
লঙ্কা বধের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিগার সুলতানার দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা এবং সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়াই নিগার সুলতানা জ্যোতির দলের মূল লক্ষ্য। 

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে টাইগ্রেসরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলের ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস বললেন, ‘আমরা দুবাইতে এসেছি এশিয়া কাপ খেলতে এবং প্রথম ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে খুব ভালোভাবে জয়লাভ করেছি। মাঠের পরিবেশ, উইকেটের আচরণ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি, অভিজ্ঞতা নিতে পেরেছি।’

এদিকে টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে ম্যাচে আজ জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। 

জুয়াইরিয়া বলেন, ‘আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আগের ম্যাচে খেলার অভিজ্ঞতা আমাদের বেনিফিট দেবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমির দিকে ভালোভাবে এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যের কাছাকাছি থাকব।’

নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন এ ক্রিকেটার। 

তিনি বলেন, ‘পরিকল্পনা করা হয়েছে যার দায়িত্ব সে যেন সেভাবেই পালন করে। আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই জেতার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি জুয়াইরিয়া। লঙ্কানদের বিপক্ষে দলকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা থাকবে এ ব্যাটারের।

জুয়াইরিয়া বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে যেহেতু ওপেনিং করি পাওয়ার প্লে ব্যবহার করার, ভালো-বড় ইনিংস খেলার। ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নারী এশিয়া কাপ   বাংলাদেশ   শ্রীলঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close