শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কুমারখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান প্রামাণিক একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান প্রামাণিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তিনি চাকরিচ্যুত হন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে।

শনিবার রাতে পাওনা টাকা আদায়ের জন্য ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

নাম প্রকাশ না করার শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে ওসমানের সঙ্গে তার দুলাইভাই ইসমাইল শেখের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই শনিবার রাতে অস্ত্র হাতে নিয়ে তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ইসমাইল শেখ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান প্রামাণিক তার দুলাইভাইকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিদেশি পিস্তল নিয়ে সেখানে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুমারখালী   বিদেশি পিস্তল   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close