শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের পলখান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থাণীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘ দিন পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাবুলকে খুঁজতে পলখান বাজারে যায়। এসময় বাবুলকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও  সিফাতকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা চালায় ও  ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের বাঁচাতে এগিয়ে আসলে হামলাতারীরা সাত্তার নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে।”
 
আশপাশের লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ডিজানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন।  


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   শিক্ষার্থী জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close