শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার রাইয়ার বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামের বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিখোঁজের একদিন পর রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিলের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। পরে রাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে ব্যক্তির জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান।

সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   বাকপ্রতিবন্ধী   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close