শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে চুরি হওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার দুই
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. সুজন মাহামুদ (৪০)।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে চুরি হয়। ওইদিন রাত ১টা থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় চোরেরা দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

ঘটনার পর দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে তৎপর হয়। এর ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে চুরি যাওয়া ১৮টি মোবাইল উদ্ধার করা হয়। একইসঙ্গে গৌর চন্দ্র বিশ্বাস ও মো. সুজন মাহামুদকে গ্রেপ্তার করা হয়।

শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘চোরাই মোবাইল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   চুরি   মোবাইল উদ্ধার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close