শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
নওদা খাঁড়ারা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ৪:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাঁড়ারা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওদা খাঁড়ারা গ্রামে এ লাঠিখেলার আয়োজন করা হয়। খেলাটি দেখতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

লাঠিখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, এনামুল হক মেম্বার, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জামাল মল্লিক, সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনা বিশ্বাস, সহ-সভাপতি আসাদুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি ও তৌহিদুল ইসলাম রতন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে প্রচার সম্পাদক ইসলাম মন্ডল, দপ্তর সম্পাদক আবু হাসনাত মাহাবুল মেম্বার, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি সবের মন্ডল, সাধারণ সম্পাদক সোহাগ রানা, আমিরুল ইসলাম দরবার, কৃষি উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ ও সোহরাব হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   লাঠিখেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close