শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ক্ষেতলালে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতি প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নির্বাচিত ডায়াবেটিস রোগীদের নিয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠান, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।

সভায় উপজেলার ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন।

ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসান, উপজেলার ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম সিদ্দিক এবং পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   ডায়াবেটিস সেবা   দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close