শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
উখিয়া পুলিশের তৎপরতা, নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার শিশু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিখোঁজ হওয়ার পর উদ্বেগ-উৎকণ্ঠায় যখন পরিবারের সদস্যরা, তখনই দ্রুত তৎপর হয়ে মাঠে নামে উখিয়া থানা পুলিশ। সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যেই পুলিশের কৌশলী তৎপরতায় ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শিশু পূর্ণ বড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনায় উখিয়া থানায় জিডি করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদারের দিকনির্দেশনায় এএসআই স্বদেশ বিশ্বাস কলা-কৌশলের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত ও উদ্ধারে তৎপরতা চালান।

এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে ওসির নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশের এমন দ্রুত ও কৌশলী তৎপরতায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   পুলিশ   শিশু   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close