রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      
দেশজুড়ে
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ৫৭ বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঠানপাড়া বাজার এলাকার মো. আবু হাসানের কীটনাশক দোকানের অপর পাশে চটের বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৫৭ বস্তা সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় অবৈধভাবে মজুদ রাখা ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়া সারসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে মোট ৭৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, আদায়কৃত জরিমানার অর্থ এবং জব্দকৃত সার বিক্রির অর্থ পরবর্তী কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, কৃষকের স্বার্থ রক্ষা এবং সারসহ কৃষি উপকরণের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   অবৈধভাবে   সার মজুদ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close