শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কাজ দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উদ্যোক্তা কাদেরের বিরুদ্ধে অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
উদ্যোক্তা আব্দুল কাদের। ছবি: প্রতিনিধি

উদ্যোক্তা আব্দুল কাদের। ছবি: প্রতিনিধি

নীলফামারী ডোমার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদেরের বিরুদ্ধে ৪০ দিনের মাটিকাটা ইজিপিপি কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। কাজ দেয়ার কথা বলে দুই হাজার টাকা করে নেয়ার অভিযোগ করেছে ইউনিয়নের ২১ জন ভুক্তভোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, দুই বছর আগে সরকারের ৪০ দিনের কর্মসূচিতে উপকারভোগী ছিলেন তারা। মাটি কাটার প্রকল্পটি ২০২৪ সালে শেষ হয়। নতুন করে কাজ হবে বলে পুরাতন উপকার ভোগীদের ডেকে পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদের প্রত্যেকের কাছে থেকে দুই হাজার করে টাকা নেন। নয়তো পুনরায় তারা কাজ করতে পারবে না।

তার কথা মত প্রত্যেকে দুই হাজার টাকা করে দেয়। টাকা নেওয়ার পর থেকেই সে আজ কাজ শুরু হবে, কাল শুরু হবে এ রকম টালবাহানা শুরু করে। এভাবে সে দুই বছর থেকে কাজ দেবার নাম করে ঘুরাচ্ছে। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। তাই টাকা ফেরত পেতে তাকে আটক করে ভুক্তভোগীরা। 

ভুক্তভোগী আনজু বলেন, ‘দুই বছর আগে মাটিকাটা কাজ দেয়ার কথা বলে আমার কাছ থেকে দুই হাজার টাকা নেয় আব্দুল কাদের। টাকা না দিলে কাজ বাতিল করে দেয়ার ভয় দেখিয়েছিলেন তিনি।’

বড়রাউতা ৭ নম্বর ওয়ার্ডের অবিরাম বলেন, ‘আমাদের কাদের বলেছে দুই হাজার টাকা না দিলে কাজ হবে। তাই আমি সুদের উপর তাকে দুই হাজার টাকা এনে দেই। এখন দুই বছর থেকে সে আমাকে ঘুরাচ্ছে।’ 

একই অভিযোগ আরেক  ভুক্তভোগীরা বলেন, টাকা না দিলে নাম কাটা হবে তাই আমরা তাকে টাকা দেই। এখন সে টাকাও দেয় না কাজও দিতে পারছে না।

টাকা নেয়ার অভিযোগ স্বীকার করে আব্দুল কাদের বলেন, ‘কিছু খরচের জন্য টাকা নেওয়া হয়েছে। শুস্ক মৌসুমে কাজ শুরু হলে তারাই কাজ করবেন।’

কাজ না হলে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানান তিনি।

প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, ‘টাকা নেওয়াটা তার ঠিক হয়নি। টাকা নিয়ে থাকলে তাকে টাকা ফেরত দিতে হবে।’

ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘টাকা দেয়া বা নেয়া দুইটাই অপরাধ। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   টাকা   আত্মসাৎ   অভিযোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close