রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
কেপ ভার্দেতে শিশু-কিশোরদের স্কুলবাস খাদে, নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জোসে কানুতো জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। বাসটি স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য ব্যবহৃত হচ্ছিল।

পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে হঠাৎ বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন। প্রতি বছর নিজের খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন তিনি। এবারও শিক্ষার্থীদের নিয়ে এমন একটি সফরের আয়োজন করেছিলেন।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেন। দুর্গম পাথুরে উপত্যকায় গিয়ে থেমেছিল বাসটি।

রোববার ভোরে নিহত সাতজনকে দাফন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম আরসিভির তথ্য অনুযায়ী, বাকি নিহতদেরও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল।

কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়কগুলোর অবস্থা ভালো এবং যানবাহনও সাধারণত ত্রুটিমুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কেপ ভার্দে   শিশু-কিশোর   স্কুলবাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close