সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
তফসিলের আগেই দানাপাটুলীর রাজপথে মোটরসাইকেলের বহর, আলোচনায় পারভেজ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। নির্ধারণ হয়নি ভোটের তারিখও। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। 

সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা ও জনসংযোগের পাশাপাশি শুরু হয়েছে কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতাও। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কিশোরগঞ্জ জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক পারভেজের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন। 

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে দানাপাটুলী ইউনিয়নের কালিয়াকান্দা এলাকা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় দেড় শতাধিক মোটরসাইকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

শোডাউনটি কালিয়াকান্দা বাজার হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিয়াকান্দা এলাকায় এসে শেষ হয় মোটরসাইকেল শোভাযাত্রা। বিপুলসংখ্যক মোটরসাইকেলের উপস্থিতি ও নেতাকর্মীদের সরব অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই দাঁড়িয়ে তা দেখেন। কেউ কেউ হাত নেড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোডাউনে দানাপাটুলী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.আসাদ মিয়া, দানাপাটুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় ভোটার আলাল হোসেন বলেন, “নির্বাচনের তফসিল এখনো হয়নি, তবে প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। আজকের শোডাউনে অনেক মানুষ অংশ নিয়েছেন। আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করবেন।”

ভোটার কৃষক হামিদ মিয়া বলেন, “আমরা কৃষিকাজ করে সংসার চালাই। ইউনিয়নের রাস্তাঘাট, কৃষির সুযোগ-সুবিধা ও সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে একজন চেয়ারম্যানকে কাজ করতে হয়। যিনি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং কৃষক-শ্রমজীবী মানুষের কথা শুনবেন, আমরা এমন প্রার্থীই চাই।”

ভোটার দিনমজুর কামাল বলেন, “আমাদের মতো খেটে খাওয়া মানুষের জন্য চেয়ারম্যানের দরজা যেন সবসময় খোলা থাকে—এটাই চাই। এলাকার রাস্তা, ড্রেনেজ, কর্মসংস্থানসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোতে যিনি আন্তরিকভাবে কাজ করবেন, ভোটের সময় আমরা তাঁকেই গুরুত্ব দেব।

দানাপাটুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে আজিজুল হক পারভেজ দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থনে নেতাকর্মী ও সমর্থকরা এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক পারভেজ বলেন, “নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে দীর্ঘদিন ধরে আমি দানাপাটুলী ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চাই। দলীয় সিদ্ধান্ত ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই আমি সামনে এগোতে চাই।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   তফসিল   শোডাউন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close