সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      
প্রবাস
উৎসবমুখর আয়োজনে মালয়েশিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিটের হোটেল এস্টোর হলরুমে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মির্জা সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ‘ত্যাগ, তিতিক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি ছাড়া বিএনপির রাজনীতি করা সম্ভব নয়। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আজ আমরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত নেতৃত্বে দেশের জনগণ আশাবাদী। তাঁর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা।’

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম; সহ-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, কাজি সালাহ উদ্দিন; দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন; প্রচার সম্পাদক এস এম বশির আলম; সভাপতি বুকিট বিন্তাং আনোয়ার হোসেন সেলিম; চৌকেট বিএনপি নেতা মিজানুর রহমান, মো. সুমন হোসেন; বান্ডার সুবাং জায়া সভাপতি ইমন হাসান; যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলি, সহ-সভাপতি নাজমুল হাসান; জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান মাসুম; সাংগঠনিক সম্পাদক রাসেন রানা; ছাত্রনেতা আদিব আঞ্জম, তাহমিদ; বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল ও মো. আব্দুর রহিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close