শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
বিনোদন
কোলে সদ্যজাত শিশু, পরীমনির পোস্ট ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এমনই একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে। তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তার কোলে দেখা যায় একটি ফুটফুটে সদ্যজাত শিশু। তবে শিশুটির পরিচয় প্রকাশ করেননি এই নায়িকা।

নিজের সন্তানদের পাশাপাশি এমনিতেও শিশুপ্রেমী হিসেবে পরিচিত এই চিত্রনায়িকা। এর আগে বহুবার তিনি বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান। এমনকি কখনো ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। হয়তো সেই লক্ষ্যেই এগোচ্ছেন নায়িকা। এ নিয়ে ভক্তদের মনেও প্রশ্ন উঠেছে—তবে কি ফের সন্তান দত্তক নিলেন পরীমনি?

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকেন ‘মা’ পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমনি। তার কোলে একটি শিশু। ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাতে থাকেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও নেটিজেনদের অনুমান, নতুন কোনো সন্তান দত্তক নিয়েছেন পরীমনি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পরীমনি   সন্তান দত্তক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close