সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
কুলিয়ারচরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল যুবকের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জমিতে হালচাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে চালক নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত অমিত হাসান উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান দীর্ঘদিন ধরে ট্রাক্টর চালিয়ে জমিতে হালচাষের কাজ করতেন। রোববার রাতে তিনি ট্রাক্টর নিয়ে জমিতে হালচাষের কাজ করছিলেন। কাজ শেষে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়ক দিয়ে যাওয়ার সময় কোনো একপর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন অমিত হাসান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “ট্রাক্টর উল্টে একজন চালক নিহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   যুবক নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close