মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিষদের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুরুত্ব, শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনা এবং উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।

উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, গঙ্গাচড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এবং প্রেস ক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ।   

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন, মোজাহেদুল ইসলাম, নাসরিন আক্তার, কেশব চন্দ্র বর্মন, জয়নব সুলতানা, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দীন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close