মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
মদনে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদনে এলাহি মিয়া (৬০) নামে ব্যক্তিকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইয়াছিন মিয়ার (২০) বিরুদ্ধে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত এলাহি মিয়ার বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মাঝপাড়ায়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান এলাহি মিয়া। নামাজ শেষে বাড়িতে ফিরে রান্নাঘরে গিয়ে নিজেই চা তৈরি করেন। এ সময় তিনি ছেলে ইয়াছিন মিয়াকে চা পান করতে ডাকেন। পরে ইয়াছিন ঘরে থাকা বটি দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন এলাহি মিয়া।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ জেরিন আক্তার জানান, ফজরের নামাজ শেষে এলাহি মিয়া বাড়িতে ফিরে চা তৈরি করতে রান্নাঘরে যান। এ সময় তিনি ইয়াছিনকে চা খাওয়ার জন্য ডাকেন। এরপর ইয়াছিন বটি দা দিয়ে তার বাবাকে কোপাতে থাকে। আহত অবস্থায় এলাহি মিয়া তাকে ডাকেন। জেরিন আরও জানান, ইয়াছিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তাকে চিকিৎসাও করানো হচ্ছিল।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, অভিযুক্ত ইয়াছিন মিয়া গত দুই দিন ধরে খাওয়া-দাওয়া করেননি বলে জানা গেছে। বুধবার সকালে তার বাবা চা পান করতে বললে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ইয়াছিন মিয়া মানসিক রোগী কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “তিনি চিকিৎসক নন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মদন   বাবাকে কুপিয়ে হত্যা   ছেলে আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close