মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দীপু মনির ফাঁসি হওয়া উচিত: বুলু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ফাঁসি হওয়া উচিত। কারণ, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান তিনি ধ্বংস করে দিয়েছেন। আমাদের কোমলমতি শিশু ও মা-বোনদের ধ্বংস করে দিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ বাহার উল্লাহর সহযোগিতায় আয়োজিত অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে এবং বিদ্যালয়ের সভাপতি ডা. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের পথে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close