বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      অবৈধ ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, একাত্ম ১১ দেশ      চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় : হাইকোর্ট      বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      
দেশজুড়ে
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. পারভেজ ইসলাম

বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. পারভেজ ইসলাম

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পারভেজ ইসলাম আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত মিয়ার ছেলে। সে এ বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পারভেজ আইরমারী গ্রামের একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সদ্য এসএসসি পাস করা তরুণের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   বিদ্যুৎস্পৃষ্ট   শিক্ষার্থীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close