বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      অবৈধ ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, একাত্ম ১১ দেশ      চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় : হাইকোর্ট      বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      
দেশজুড়ে
পুকুরে মাছ ধরা নিয়ে ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে একটি পুকুরে মাছ ধরা ও ব্রিজের ক্ষতিসাধনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৮ বিঘা আয়তনের ‘নওটিকা ভাদার পুকুর’ নামে পরিচিত জলাশয়টির মালিকানা ও মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ-সংক্রান্ত বিরোধে এর আগে আব্দুল আলিম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। সংঘর্ষের এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

এক পক্ষের দাবিদার আলহাজ্ব হাসান আলী জানান, তিনি ক্রয়সূত্রে পুকুরটির মালিক এবং গত ১৮ মাস ধরে সেখানে মাছ চাষ করে আসছেন। তবে সম্প্রতি মাছ বিক্রি শুরু করলে আব্দুল আলিম ও মোরাদ হোসেনের নেতৃত্বে তার কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুকুর থেকে মাছ তোলার সময় আলিম একটি চুক্তিপত্র (ডিড) দেখিয়ে মালিকানা দাবি করেন।

হাসানের অভিযোগ, মঙ্গলবার রাতে মাছ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে চাকা কেটে দেওয়া হয়, কাচ ভাঙচুর করা হয় এবং আলিমের নেতৃত্বে হামলা চালিয়ে তার জামাইসহ সঙ্গে থাকা লোকজনকে মারধর করা হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিম জানান, মঙ্গলবারের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুকুরে অনধিকার প্রবেশ ও মাছ ধরা নিয়ে এর আগে তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, যা আলাদা বিষয়।

তার দাবি, মঙ্গলবারের ঘটনাটি মূলত গ্রামের কিছু যুবকের সঙ্গে ঘটেছে। মাছ পরিবহনের গাড়ি নিয়ে আসা এবং পুকুরে পানির যাতায়াতের সময় একটি ব্রিজ ভেঙে ফেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সঙ্গে কথাকাটাকাটি থেকে মারামারি হয়, যার সঙ্গে তিনি জড়িত নন।

সংঘর্ষে দুই পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চারজনকে বগুড়ায় পাঠানো হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের প্রায় ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   দুই পক্ষের সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close