বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
র‌্যাবের পৃথক অভিযানে হেরোইন-মদ জব্দ, পলাতক ৩
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী ও মোহনপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন ও ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আচুয়া তালতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৫৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

একই দিন বিকেল পৌনে ৪টার দিকে মোহনপুর উপজেলার ঘাসিগ্রামে অভিযান চালায় র‌্যাবের আরেকটি দল। এ সময় রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপন (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোদাগাড়ী ও মোহনপুরে এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনায় পলাতক তিনজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  র‌্যাবের অভিযান   হেরোইন-মদ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close