বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
গাজীপুরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ (৯) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে জুনাইদ (৯)। তারা স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে ভাড়া থাকত এবং একই বিদ্যালয়ে পড়াশোনা করত। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা দুজন স্কুলে যায়। পরে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে খেলতে বের হয়।

দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ইউসুফের জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি শুরু করে। পরে সন্ধ্যার দিকে পুকুরের পানি থেকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, “পুকুর থেকে উদ্ধার করা দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি বলেন, “পানিতে ডুবে দুর্ঘটনা এড়াতে অভিভাবকসহ সবাইকে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হচ্ছে।”


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close