সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন, জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ১০ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সকাল ৯টা ৫ মিনিটে থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহসংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে পলাশের মুদি দোকানের সামনে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।

পৃথক অভিযানে দুটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে আহাম্মেদ হৃদয় হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ শশীদল এলাকার আলাল মিয়ার ছেলে।

এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামি টাটেরা গ্রামের মো. মনির হোসেন (২৬), দুলালপুর গ্রামের মো. মনির ও বড়ধুশিয়া গ্রামের মো. আব্দুল হাকিম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে এসআই আল আমিন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. মাহতাব হোসাইন, এসআই মো. শামীম হোসেন, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িচংয়ের বারেশ্বর গ্রামের মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়ার বাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়ার মো. হেলাল (৩৫), ধানদৌল গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২) এবং সিদলাই এলাকার জনি (২২)। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪) রয়েছেন।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   অভিযান   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close