রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      
দেশজুড়ে
বিদ্যালয়ে যাতায়তের জন্য বাইসাইকেল পেল ২০ শিক্ষার্থী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট কমাতে ২০টি বাইসাইকেল বিতরণ করেছে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল। বিদ্যালয়ে যাতায়াতের দীর্ঘ পথ ও পরিবহনসংকটে থাকা শিক্ষার্থীদের মধ্যে এ সব বাইসাইকেল বিতরণ করা হয়। 

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলোকিত বিদ্যাপীঠ তৌহিদুল আনোয়ার হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। 

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমা আক্তার। হারুয়ালছড়ি ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা সুমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় চার কিলোমিটার। কৃষক বাবার অসচ্ছল পরিবারের সন্তান সুমাকে প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হতো। এতে যাওয়া-আসায় প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। সময়মতো বিদ্যালয়ে পৌঁছানোও তার জন্য কষ্টকর ছিল। 

বাইসাইকেল পাওয়ার পর সুমা আক্তার বলে, ‘প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে আসতে অনেক সময় লাগে। এখন বাইসাইকেল পেয়েছি। এতে সময় ও যাতায়াতের কষ্ট দুটোই কমবে।’ 

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। যাতায়াতের নিজস্ব ব্যবস্থা না থাকায় তাদের কেউ পায়ে হেঁটে, আবার কেউ নানা ধরনের যানবাহনের ওপর নির্ভর করে বিদ্যালয়ে আসে। এতে সময়ের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতিতেও সমস্যা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বিদায়ী প্রেসিডেন্ট সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মো. শাইফুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জামাল নাসের চৌধুরী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক পরিচালক শরীফ শমশীর।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দীন জাফর স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম, সঞ্চালনা করেন শিক্ষক এবি সিদ্দিক। 

রোটারি ক্লাবের কর্মকর্তারা বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও যাতায়াতের দুর্ভোগ কমবে এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হবে। কর্মসূচিতে সৌজন্য সহায়তা দিয়েছে এসিএস লজিস্টিক লিমিটেড।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   বাইসাইকেল   শিক্ষার্থী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close