রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
ফরিদপুরে কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে আটটি মূর্তি চুরি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষ পুরোনো কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা লাগিয়ে বাসায় যান তিনি। আজ সকালে পূজা দিতে এসে দেখেন, মন্দিরের গেটের সব তালা ভাঙা এবং দরজা খোলা।

দেব প্রসাদ চক্রবর্তী বলেন, ‘মন্দিরে ঢুকে তিনি কষ্টিপাথরের কালীমূর্তির স্থানটি ফাঁকা দেখতে পান। দেখেন পিতলের তৈরি গণেশ, নারায়ণ ও লক্ষ্মী এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল ও শিবলিঙ্গে প্যাঁচানো সাপের মূর্তিও গায়েব।’

মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে বলে জানান দেব প্রসাদ চক্রবর্তী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব চুরি করে নিয়ে যায় বলে তার ধারণা।

ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা শুরু করেছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   কালীবাড়ী মন্দির   মূর্তি চুরি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close