রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
দেশজুড়ে
জমির বিরোধে পাঁচ লাখ টাকা দাবি, বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবুল বাশার (৪৬) নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা দাবি, বসতবাড়ির বারান্দায় তালা ঝুলিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্তরা হলেন—মো. কাউছার (২৯), মোছা. জাহানারা (৫৪), এসতাক (৩৮) ও হিমেল (২৪)। তারা সবাই কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার বাসিন্দা।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবুল বাশারের বসতবাড়ির বারান্দার গ্রিলে একটি তালা ঝুলছে। বাড়ির মালিকের দাবি, এ তালাটি অভিযুক্তরাই লাগিয়ে দিয়েছেন। বারান্দার প্রবেশপথে তালা থাকায় স্বাভাবিকভাবে চলাচলেও বিঘ্ন ঘটছে বলে জানান তিনি। এ সময় বাড়ির আশপাশে স্থানীয় কয়েকজনকে বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলা শহরের নিউটাউন এলাকায় আবুল বাশারের দুই শতক জমি রয়েছে। ওই জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০২৩ সালে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবুল বাশার। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আবুল বাশারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তাকে চাপ ও হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে মামলায় জামিনসহ বিভিন্ন কাজে তাদের প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে দাবি করে ওই টাকা পরিশোধের জন্যও তাকে চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত ৫ লাখ টাকা পরিশোধ না করলে আবুল বাশারের ক্রয়কৃত বসতবাড়িতে প্রবেশ করে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে নিউটাউন এলাকায় আবুল বাশারের বাড়ির সামনে যান। পরে তারা তার বসতবাড়ির বারান্দার গ্রিলে তালা লাগিয়ে দেন এবং ৫ লাখ টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে নিজের বাড়ির বারান্দার গ্রিলে তালা ঝুলতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং অভিযুক্তদের তালা খুলে দেওয়ার অনুরোধ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় লোকজনের অনুরোধের পর অভিযুক্তরা জানায়, তাদের দাবিকৃত ৫ লাখ টাকা পরিশোধ করলেই তালা খুলে দেওয়া হবে। অন্যথায় তালা খোলা হবে না। এমনকি জোর করে তালা খুলতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আবুল বাশার।

ভুক্তভোগী আবুল বাশার জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই তার বাড়ির বারান্দায় তালা লাগানো হয়েছে। অভিযুক্তদের দাবিকৃত ৫ লাখ টাকা পরিশোধ না করা পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না বলে তাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. কাউছার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আবুল বাশারের করা অভিযোগ সঠিক নয়। জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন।’ 

৫ লাখ টাকা দাবি ও বাড়িতে তালা দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  জমির বিরোধ   টাকা দাবি   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close