সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      
দেশজুড়ে
কিশোরগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই শ্রমিকের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজুল (৩৪) ও সাব্বির (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজুল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে। অপর নিহত সাব্বির হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে লোহার রড টেনে নেওয়ার কাজ চলছিল। একপর্যায়ে রডটি ভবনের বাইরের অংশে থাকা একটি এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এলে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা প্রয়োজন ছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা দরকার।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুমিম মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় শ্রমিকদের ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, নির্মাণকাজের সময় রড, বাঁশ, মইসহ ধাতব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে আশপাশের বৈদ্যুতিক লাইন ও সরঞ্জাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। কাজ শুরুর আগে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ নিরাপদ করা এবং শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   নির্মাণকাজ   বিদ্যুৎস্পৃষ্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close