রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত, পাকুন্দিয়ায় চার ফার্মেসিকে অর্থদণ্ড
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুতের দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণব্যবস্থা এবং বিক্রয়সংক্রান্ত বিষয়াদি যাচাই করা হয়। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহিদুল ইসলাম ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার বিষয়টি ধরা পড়ে। পরে এসব অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে পৃথক অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একতা ফার্মেসিকে ৩ হাজার টাকা, মোস্তাফী ড্রাগ হাউজকে ১ হাজার ৫০০ টাকা, মদিনা ফার্মেসিকে ৩ হাজার ৫০০ টাকা এবং সততা ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি ফার্মেসির কাছ থেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে সংরক্ষিত বিভিন্ন ধরনের ওষুধ পরীক্ষা করে দেখা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত বা বিক্রি না করা এবং অনুমোদনবিহীন ও নিয়মবহির্ভূত ওষুধ সংরক্ষণ না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘অভিযান পরিচালনা করে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত বা বিক্রি করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close