সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আক্কেলপুরের জামালগঞ্জে ভ্যানযোগে নেওয়ার সময় ১৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজার এলাকায় স্থানীয় লোকজন দুইটি ভ্যান থামিয়ে সারগুলো জব্দ করেন।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় লোকজন ও ভ্যানচালক সূত্রে জানা গেছে, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে দুইটি ভ্যানে করে ডিএপি সার জামালগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। মনঝাড় বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ভ্যান দুটির গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় ১৯ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ ঘটনাস্থলে যান। জব্দ তালিকায় নয়ন নামের এক ভ্যানচালকের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, জব্দ করা ১৯ বস্তা ডিএপি সারের মূল্য ১৯ হাজার ৯৫০ টাকা।

স্থানীয় কয়েকজনের দাবি, একই সময় ওই সড়ক দিয়ে আরও কয়েকটি সারবোঝাই ভ্যান চলে যায়। তবে সেগুলো আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ।

তিনি বলেন, “স্থানীয় লোকজন দুইটি ভ্যানে থাকা সার আটক করে বিষয়টি প্রশাসনকে জানান। পরে কৃষি বিভাগের মাধ্যমে সারগুলো উদ্ধার করা হয়। সার সংকট রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এ সময় তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর শহিদ কালুসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সার ব্যবসায়ী মিজানুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   সার জব্দ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close