মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:০২ পিএম
ছবি- বিএনপি নেতা এইচ এম রুস্তম আলী

ছবি- বিএনপি নেতা এইচ এম রুস্তম আলী

ঢাকার ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা এবং সর্বশেষ ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বাড়িতে ঢুকে তল্লাশির চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ফরিদা ইয়াসমিন। তিনি জানান, গত আগস্টে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মো. মামুনুর রশিদ, মেরিনা আক্তার বিনা ও আয়েশা আক্তার ডলিসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুন ফরিদা ইয়াসমিন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ধামরাই থানা শাখার সভাপতি মনোনীত হন। এরপর ২ জুলাই বিকেলে বানেশ্বর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে চরডাউটিয়া মোড় এলাকায় এইচ এম রুস্তম আলীসহ কয়েকজন তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, ওই সময় মহিলা দলের সভাপতির পদ পাওয়ার ক্ষেত্রে নিজের ভূমিকার কথা উল্লেখ করে রুস্তম আলী তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলীয় পদ কীভাবে বহাল থাকে, তা দেখে নেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি এবং পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিভিন্ন অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফরিদা ইয়াসমিনকে ফোন করে প্রাণনাশ, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দলীয় পদ থেকে পদত্যাগ না করলে অপমান ও লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ফরিদা ইয়াসমিনকে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বাদীর পক্ষে এক সাংবাদিক ওই নম্বরে ফোন করলে তাকেও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এর প্রায় ২৫ মিনিট পর রাত ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জন ব্যক্তি ফরিদা ইয়াসমিনের বাড়িতে যান। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাদী। এ সময় তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফরিদা ইয়াসমিন বলেন, “দলীয় পদ পাওয়ার পর থেকেই আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দেওয়ায় আমাকে হুমকি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। ফেসবুকেও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, এসব ঘটনায় মামলা করতে পরদিন ধামরাই থানায় গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি এইচ এম রুস্তম আলী। তিনি বলেন, “ফরিদা ইয়াসমিন কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এলাকায় চাঁদা তুলছেন। উল্টো আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন। রাজনৈতিকভাবে আমার সম্মান নষ্ট ও লোকসমাজে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।”


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  চাঁদা দাবি   বিএনপি নেতা   ধামরাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close