মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      
দেশজুড়ে
বাল্যবিবাহমুক্ত এলাকা ঘোষণায় বান্দরবানে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে সভা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং নির্দিষ্ট এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার লক্ষ্যে গণমাধ্যমের সম্পৃক্ততা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদরের গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। গ্রাউস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মূল বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে বান্দরবান সদর এডিপি (গ্রাউস)।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সমাজ থেকে এ সামাজিক ব্যাধি দূর করতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বান্দরবান সদর উপজেলাকে সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা এই ক্যাম্পেইনের অন্যতম প্রধান লক্ষ্য।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা সম্ভব। সম্মিলিত সচেতনতার মাধ্যমে বান্দরবানে বাল্যবিবাহ রোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বাল্যবিবাহমুক্ত এলাকা   বান্দরবান   গণমাধ্যম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close