মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই আলহাজ হোসেনকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আলহাজ একই গ্রামের চাঁদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ির পাশেই আসামি আলহাজের বাড়ি। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির বাবা তাকে ১০ টাকা দিয়ে আলহাজের কাছে দিতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানতে পারেন, তার মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে।

পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবাকে ঘটনার বিষয়টি জানায়। শিশুটির ভাষ্য অনুযায়ী, সে ঘরে বসে ভাত খাচ্ছিল। এ সময় আলহাজ বাড়িতে এসে তার কাছে ভাত খেতে চায়। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আলহাজ হোসেনকে গ্রেপ্তার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী শিশুটির বাবা থানায় অভিযোগ করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   বাকপ্রতিবন্ধী   শিশু   ধর্ষণ   অভিযোগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close