বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
খেলাধুলা
মেসির বিদায়ী ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি ম্যাচ ঘিরেই এখন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের সব আগ্রহ। ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই ঐতিহাসিক এ ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ।

ম্যাচটির টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের টিকিট ৯০ হাজার আর্জেন্টাইন পেসো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭ হাজার ৩০০ টাকা। সবচেয়ে বেশি দামের টিকিট ৪ লাখ ৮০ হাজার পেসো, যা প্রায় ৩৮ হাজার ৯০০ টাকা।

শিশুদের জন্যও থাকছে আলাদা টিকিট। ৩-১০ বছর বয়সীদের জনপ্রিয় গ্যালারির টিকিটের দাম ২৯ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪০০ টাকা।

আসনভেদে টিকিটের দামও ভিন্ন। সিভোরি ও সেন্টেনারিওর আপার স্ট্যান্ডের টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো বা প্রায় ১৪ হাজার ৬০০ টাকা। মিডল স্ট্যান্ডের টিকিটের দাম ৩ লাখ ২০ হাজার পেসো, যা প্রায় ২৬ হাজার টাকা। সান মার্টিন ও বেলগ্রানোর আপার স্ট্যান্ডের টিকিটের দামও একই।

লোয়ার স্ট্যান্ডের টিকিটের দাম ৪ লাখ ৫০ হাজার পেসো বা প্রায় ৩৬ হাজার ৫০০ টাকা। আর সান মার্টিন ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ডের টিকিট সবচেয়ে দামি—৪ লাখ ৮০ হাজার পেসো বা প্রায় ৩৮ হাজার ৯০০ টাকা।

৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির শেষ ম্যাচ দেখতে তাই সমর্থকদের খরচ করতে হবে প্রায় ৭ হাজার ৩০০ থেকে ৩৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত। জাতীয় দলের জার্সিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে শেষবার দেখতে গ্যালারিতে জায়গা পাওয়ার লড়াইয়ে টিকিটের এ দামও বাধা হয়ে দাঁড়াচ্ছে না সমর্থকদের জন্য।

মেসির বিদায়ের আগে অবশ্য আরও দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তবে ৬ অক্টোবরের ম্যাচটিই আলাদা। বেনিনের বিপক্ষে সেই ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি—এমনটাই এখন পর্যন্ত নির্ধারিত। ফলে আগের দুটি ম্যাচের চেয়ে এ ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বেশি আগ্রহ।

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এরপরই শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচের কাউন্টডাউন।

মেসিকে ঘিরে আর্জেন্টিনার ফুটবল-আবেগ নতুন কিছু নয়। তবে এবার গল্পটা অন্য রকম। যে মাঠে তাকে দেখতে দর্শকেরা ছুটেছেন দলের জয় উদ্‌যাপন করতে, সেই মাঠেই এবার ছুটবেন বিদায়ের সাক্ষী হতে। নীল-সাদা জার্সিতে মেসির শেষ উপস্থিতির সেই রাত তাই আর্জেন্টাইন ফুটবলে হয়ে থাকতে পারে স্মরণীয় এক অধ্যায়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   বিদায়ী ম্যাচ   টিকিট   মূল্য   আকাশছোঁয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close