বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
রাজধানী
নাগরিক সেবা দ্রুত পৌঁছাতে ডিএনসিসির ২১ মোটরসাইকেল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ১২:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২১টি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ করতে এ সব মোটরসাইকেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মকর্তা-কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশাসক বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল দেওয়ার ফলে নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে যেসব সড়কে বড় গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানে মোটরসাইকেলে সহজে যাওয়া যাবে। মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন ব্যবস্থাপনার কাজে এ সব মোটরসাইকেল ব্যবহার করা হবে।’

ডিএনসিসি সূত্রে জানা যায়, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য হায়ার পারচেজের ভিত্তিতে ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে। এর মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দপ্তরের দুজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন ও প্রশাসক দপ্তরের একজন মোটরসাইকেল পেয়েছেন।

কর্মচারীরা ১২০ কিস্তিতে ঋণ পরিশোধ করবেন। ঋণ পরিশোধ শেষে মোটরসাইকেলগুলো তাদের নিজ নামে হস্তান্তর করা হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ডিএনসিসি   মোটরসাইকেল   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close