বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
রাজধানী
শোয়ারি ঘাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানী ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসব পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। 

তিনি বলেন, ‘অভিযানে ১টি গোডাউন তল্লাশি করে প্রায় ৭২ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

সাব্বির আলম আরও বলেন, ‘জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিষিদ্ধ পলিথিন   পলিথিন জব্দ   কোস্ট গার্ড   বুড়িগঙ্গা নদী   শোয়ারি ঘাট   চকবাজার   পরিবেশ অধিদপ্তর   পলিথিনবিরোধী অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close