বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজনকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

২৪ ও ২৫ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় (২৮), সুর্বণা (২৫), হাসিব মাহমুদ ওরফে বিশাল (২৩), নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪), হোসেন প্রামাণিক (৩৪) ও বাবু মিয়া (২১)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার (সদর) মো. গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হৃদয় নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম ২৪ ও ২৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকা থেকে সুর্বণা নামে নারীকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ২০ টাকা এবং কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া থেকে হাসিব মাহমুদ ওরফে বিশালকে ৪০টি ইয়াবা ও ১ হাজার ১৪০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মোর্শেদ রাব্বি ও হোসেন প্রামাণিককে (৩৪) গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে বাবু মিয়া নামে একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। 

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গাজিউর রহমান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীতে মাদকবিরোধী অভিযান   গ্রেপ্তার   রাজশাহী মহানগর পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close