শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
নিহত সাব্বির রহমান

নিহত সাব্বির রহমান

যশোরের কেশবপুর উপজেলায় মুরগির খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির রহমান (৯) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান গ্রামের আজাহারুল ইসলামের ছেলে। সে ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এক ভাই ও এক বোনের মধ্যে সাব্বির ছিল ছোট।

এলাকাবাসী জানান, আজাহারুল ইসলামের বাড়ির পাশে একটি মুরগির খামার রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সাব্বির খামারের পাশে খেলছিল। বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে দুইটি তারের মাধ্যমে খামারে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। খামারে চারটি বৈদ্যুতিক বাতি ঝুলন্ত অবস্থায় ছিল। ওই বৈদ্যুতিক তারে লিকেজ থাকলেও বিষয়টি কেউ জানতেন না।

খেলার সময় সাব্বির ওই দুইটি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খামারের পাশে খেলা   বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু   কেশবপুর উপজেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close