শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
শিবপুরে জমির পানিতে মিলল রিকশাচালকের মরদেহ
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে সুমন মিয়া (৩০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের বাড়ির পাশের বৃষ্টির পানিতে ডোবা একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন মিয়া পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। স্বজনদের ভাষ্য, সুমন আগে থেকেই খিচুনি রোগে ভুগছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পূর্ব সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের বাড়ির পাশে খোকা মিয়ার বাড়িতে মালামাল পরিবহনের কাজ করতেন সুমন। শুক্রবার দুপুরে রিকশা নিয়ে তিনি খোকা মিয়ার বাড়িতে যান। এ সময় বাড়ির গবাদিপশুর জন্য পাশের জমি থেকে ঘাস কাটতে তাকে অনুরোধ করা হলে প্লাস্টিকের বস্তা ও কাঁচি নিয়ে ঘাস কাটতে যান তিনি।

ঘাস কেটে সুমন বাড়িতে ফিরে না আসায় খোকা মিয়ার বাড়ির লোকজন তাঁকে খুঁজতে বের হন। পরে রাতে শমসের ডাক্তারের বাড়ির পাশে বৃষ্টির পানিতে ডোবা একটি জমিতে তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা।

খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে সুমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো একসময় খিচুনি রোগে আক্রান্ত হয়ে বৃষ্টির পানিতে ডুবে সুমন মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে।

এসআই আল-মামুন জানান, পূর্ব সৈয়দনগর গ্রামের বৃষ্টির পানিতে ডোবা একটি পতিত জমি থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শিবপুর   রিকশাচালকের মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close